চাঁদপুরে ৪ দিনব্যাপী ভরত নাট্যম কর্মশালা শুরু


স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, চাঁদপুর শাখার ব্যবস্থাপনায় ৪ দিনব্যাপী ভরত নাট্যম নৃত্য কর্মশালা শুরু হয়েছে। ৪ দিনব্যাপী ভরত নাট্যম নৃত্য কর্মশালায় চাঁদপুর জেলা সদরের পাশাপাশি হাজীগঞ্জ উপজেলা থেকেও প্রশিক্ষণার্থীরা অংশ নেয়।
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ভারত থেকে ডিগ্রিপ্রাপ্ত প্রশিক্ষক মধুমিতা দাসের পরিচালনায় কর্মশালা শুরু হয়েছে। গত রোববার সকালে চাঁদপুরের জেএম সেনগুপ্ত রোডস্থ জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে কর্মশালার আনুষ্ঠানিক সূচনাপূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, নির্বাহী সদস্য ও বিশিষ্ঠ কণ্ঠশিল্পী রূপালী চম্পক এবং নৃত্য প্রশিক্ষক মধুমিতা পাল। সঞ্চালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির নাট্য বিষয়ক প্রশিক্ষক সাংবাদিক শরীফ চৌধুরী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন নৃত্য প্রশিক্ষক আভা চক্রবর্তী ও সোমা দত্ত। ৪ দিনব্যাপী প্রশিক্ষণ সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ১৮ সেপ্টেম্বর।
অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা হলেন- অর্পিতা চৌধূরী, পূর্ণতা প্রাপ্তি, কনিঙ্কা পাল, সংযমিতা দত্ত, অর্পণা দাস শম্পা, সিথি দাস, মানসী মৃক্ষয়ী জামান, তামীম সোবহান বর্ষা, শিরোপা কীর্ত্তনীয়া, বর্ষা পাল, আরিফুল ইসলাম, মো. রিজভী আহমেদ, পিপল চন্দ্র দাস, অনিন্দিতা দত্ত, তোড়া সাহা, গীতি সানন্দা অর্থে, ফাতেমা জান্নাত হৃদিতা, সুরঞ্জনা দত্ত কুহু, বুশরা সুলতান প্রিয়েতা, প্রিয়ন্তী রায় কর্মকতার, তাসমিয়া ফারহাত মুনতাহা, ফাতেমাতুজ জোহরা, সাবিহা জান্নাত দিপা, সাবরিনা চৌধুরী নিহা, মো. জুয়েল হোসেন, সুমাইয়া আক্তার, আরিফ হোসেন, নন্দিতা সাহা, জয়শ্রী রানী দে, পূজা সাহা, আকলিমা আক্তার ও আফসানা আক্তার।

১৭ সেপ্টেম্বর, ২০১৯।