
স্টাফ রিপোর্টার
উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) চাঁদপুর সদর উপজেলার ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বালিয়া ইউনিয়ন। গতকাল সোমবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ফাইনাল খেলায় বালিয়া ইউনিয়ন একাদশ শাহমাহমুদপুর ইউনিয়নকে ৪-২ গোলে পরাজিত করে।
খেলা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, বালিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজীসহ আরো অনেকে।
খেলে শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
১৭ সেপ্টেম্বর, ২০১৯।
