চাঁদপুরে ৫নং বালক সপ্রাবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


স্টাফ রিপোর্টার
চাঁদপুরে শহরের কদমতলাস্থ ৫নং বালক সপ্রাবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও অ্যাড. সাইফুদ্দিন বাবু। এর আগে সকাল ১১টায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তপন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা স্কাউট কমিশনার অজয় ভৌমিক, বিশিষ্ট ব্যবসায়ী পরেশ মালাকার, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুল, দৈনিক মতলবের আলোর সম্পাদক কেএম মাসুদ, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবু, সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়া।
বিশিষ্ট নাট্য সংগঠক মানিক পোদ্দারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র আতাউর রহমান সানি ও গীতা পাঠ করেন ছাত্রী তুলি ভৌমিক।