স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর বাজারে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ। তাকে সহযোগিতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি বলেন, আজ সদর উপজেলার ছোট সুন্দর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসারের সাথে সমন্বিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৩টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ভোক্তা অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তার স্বার্থ রক্ষায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
১৩ ডিসেম্বর, ২০২২।
