স্টাফ রিপোর্টার
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেহেদি উৎসব। এ উপলক্ষে মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উৎসবের সম্ভাব্য তারিখ আগামি ৫ নভেম্বর নির্ধারণ করা হয়। এবারো ৩ বিভাগে এই মেহেদী উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামি ১৪ তারিখ থেকে মোবাইলে ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে।
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আবুল কালম সরকারের পরিচালনায় ও যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন বাবুল মিজি, সাংগঠনিক সম্পাদক মো. রতন বেপারী সেলিম, সহ-সভাপতি ইয়াকুব বিন সায়েদ লিটন, সাধারণ সম্পাদক মানসুরা আক্তার কাজল, বংশিবাদক শেখ মো. বেলাল হোসেনসহ অন্যান্যরা।
১৩ অক্টোবর, ২০২১।
