কচুয়ার ১২ বছরের ইসরাফিল ঢাকার বাসা থেকে নিখোঁজ

আহসান হাবীব সুমন
কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের সিরাজ সরকারের ১২ বছরের ছেলে মো. ইসরাফিল সরকার গত বৃহস্পতিবার দুপুর ২টার সময় ঢাকার ভাড়া বাসা থেকে হারিয়ে যায়।
মো. ইসরাফিল সরকার তার বাবা মায়ের সাথে ঢাকার দক্ষিণ বাড্ডা ময়নার বাগ, বউ বাজার হালিমের মায়ের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। ওইদিন কাউকে না বলে ইসরাফিল বাসা থেকে বের হয়ে আর ফিরে আসে নাই। আত্মীয়-স্বজন ও পরিচিতিজনদের বাসায় খোঁজাখুজি করে ইসরাফিলকে কোথায়ও পাওয়া যায়নি।
হারিয়ে যাওয়ার সময় তার গায়ে ছিল নেভী ব্লু জিন্সের প্যান্ট ও হাফ হাতা কমলা কালার গেঞ্জি। ছেলেটির গায়ের রং কালো হালকা-পাতলা স্বাস্থ্য, মুখমন্ডল একটু লম্বা, মাথার চুল কালো ও ছোট ছোট, চোখের বর্ণ কালো, উচ্চতা ৪ ফুট। সে চাঁদপুরের আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলে।
এ ব্যাপারে ইসরাফিলের বাবা সিরাজ সরকার ঢাকার বাড্ডা থানায় ১০ অক্টোবর একটি নিখোঁজ ডায়রি দায়ের করেন, যার নং ৬৭৮।
কেউ সন্ধান পেলে তার বর্তমান ঠিকানা- দক্ষিণ বাড্ডা, হালিমের মার বাসা, ২য় তলা, ময়নারবাগ বউ বাজার, হোসেন মার্কেট দক্ষিণ দিক থেকে একটু ভিতরে অথবা তার বাবার মোবাইল নম্বরে (০১৮৮০-৯৯২৬৮১, ০১৮৬১-০৩৭৩৮৬, ০১৮৪৬-৯৮৯৭৯৯) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

১৩ অক্টোবর, ২০২১।