হাজীগঞ্জে পৌর পূজা উদযাপন পরিষদের বস্ত্র বিতরণ

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র (শাড়ি ও লুঙ্গি) বিতরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দিনব্যাপী পৌরসভাধীন ১২টি পূজামন্ডপে বিনামূল্যে এই বস্ত্র বিতরণ করা হয়। এ দিন সকালে বলাখাল চৌধুরী বাড়ি সার্বজনীন পূজা মন্দিরে বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল সাহা।
তিনি বলেন, মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। আগামি ১৫ অক্টোবর (শুক্রবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই শারদোৎসবের। আমাদের এই ধর্মীয় উৎসবকে ঘিরে সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতিমধ্যে দুর্গাপূজাকে আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে পূজা মণ্ডপগুলো বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে।
শ্যামল সাহা আরো বলেন, দুর্গোৎসবের এই আনন্দকে দ্বিগুণ করতে হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদ সামান্য উপহার (বস্ত্র) সামগ্রী নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছে। আশা করি আপনারা এই উপহার সামগ্রী সাদরে গ্রহণ করে আমাদের কৃতার্থ করবেন এবং আমাদেরকে কার্যক্রমকে গতিশীল করতে সহযোগিতা করবেন।
পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ডা. তাপস চন্দ্র সাহার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অজয় সরকারের উপস্থাপনায় বস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহ-সভাপতি প্রদীপ কুমার সাহা, প্রণব কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মী কান্ত দাস, সুমন রায় চৌধুরী, বলাখাল চৌধুরী বাড়ি সার্বজনীন পূজা মন্দিরে সভাপতি সুখেন্দ্রু রায় চৌধুরী সুন্টি, সাধারণ সম্পাদক সুভাষ সাহা প্রমুখ।
এসময় পৌর পূজা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক মিলি সাহা, পূজা বিষয়ক সম্পাদক অসীম কুমার সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক বাদল সাহা, সদস্য অজিত সাহা, ইন্দ্রজিৎ সাহা, সঞ্জু দাস, বলাখাল চৌধুরী বাড়ি সার্বজনীন পূর্জা মন্দিরের প্রধান উপদেষ্টা ধীরেন্দ্র নারায়ন চৌধুরী, কার্যকরি কমিটির দপ্তর সম্পাদক কমল সাহাসহ পৌর পূজা উদযাপন পরিষদ ও মন্দিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৩ অক্টোবর, ২০২১।