স্টাফ রিপোর্টার
চাঁদপুরে অনলাইন সাংবাদিক ফোরামের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. বিপ্লব সরকার। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আহমদ উল্লাহ।
সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যে, চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে অভিষেক অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারণ করা হবে। সংগঠনের সকল সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিনিয়র সদস্যদের যথাযথ মূল্যায়ন করতে হবে। এই কমিটির সব সদস্যরা অবশ্যই অনলাইনে থাকতে হবে। প্রতি মাসে ১ বার করে হলেও সভা করা। সদস্যদের মাসিক চাঁদা ধার্য্য ও কল্যাণ ফান্ড গঠন করা। উপজেলা কমিটি গঠন হলে সেখানে জেলা কমিটির কোন সদস্য বড় দায়িত্বে থাকতে পারবেন না। ভুল বুঝাবুঝি যেন সংগঠনের সদস্যদের মাঝে না হয়। আমরা সবার সিদ্ধান্ত নিয়ে আমাদের বার্ষিক বনভোজন উদ্যাপন করবো।
এ সময় আরো বক্তব্য রাখেন মিজান লিটন, মাইনুল ইসলাম কাজল, বাদল মজুমদার, শরিফুল ইসলাম, সাইদ হোসেন অপু, এম.এ কামাল, উজ্জল হোসাইন, পলাশ দে, বাবু আলম, আব্দুল মান্নান খান, ফয়েজ আহমেদ, বাদশা ভূঁইয়া, আনোয়ারুল হক, এসএম ইকবাল, শাহআলম মিজি, নূর মোহাম্মদ খান, আবু সুফিয়ান, আহমদ উল্লাহ, শাহরিয়ার পলাশ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মানিক দাস, রফিকুল ইসলাম মিজি, মো. নূর হাসান খান মিশু, আবুল কালাম, এসএম সোহেল, মাজহারুল ইসলাম অনিক, মাসুদুর রহমান, আলমগীর হোসেন পাটওয়ারী, এইচএম নিজাম উদ্দিনসহ আরো অনেকে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের প্রথম সভা অনুষ্ঠিত
