নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামি ৩০ নভেম্বরের মধ্যে জেলার সব ইউনিয়নের সম্মেলন সম্পন্ন করার ঘোষণা দেওয়ার পর থেকেই হাজীগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে পদ-প্রত্যাশী নেতাকর্মীরা নড়ে-ছড়ে বসেছেন। সম্মেলণকে ঘিরে তৃণমূলে বেশ সাড়া পড়েছে। গত এক মাসেরও বেশি সময়জুড়ে উপজেলার হাট-বাজার, পাড়া-মহল্লা, চায়ের দোকানসহ সবখানে মানুষের আলোচনায় ঠাঁই পাচ্ছে, দেশের ইতিহাসের প্রাচীনতম এই দলটির নতুন নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিকতা। হচ্ছে, পদ-প্রত্যাশীদের নিয়ে আলোচনা-সমালোচনা।
ইতোমধ্যে উপজেলা ও পৌর আওয়ামী লীগের পদ-প্রত্যাশীদের মধ্যে বেশ কয়েকজন প্রচার-প্রচারণায় সরব হয়েছেন। কেউ আবার নেতা-কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। তবে সম্মেলনকে ঘিরে সবচেয়ে বেশি প্রচারণায় চালিয়ে যাচ্ছেন ওয়ার্ড পর্যায়ে সভাপতি-সাধারণ সম্পাদক পদের সম্ভাব্য প্রার্থীরা। তারা তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন। বিশেষ করে নতুন করে যারা শীর্ষ-স্থানীয় পদে বা নেতৃত্বে আসতে চান, তারাই প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। টানিয়েছেন ব্যানার, পেস্টুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে, পছন্দের প্রার্থীর ছবি সম্বলিত পোস্ট ও স্ট্যাটাস।
জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবেন বা কে আসছেন, তা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। বর্তমানে পৌর আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন এবং সাধারণ সম্পাদক পদে আলহাজ সৈয়দ আহম্মদ খসরু। সভাপতি পদ প্রত্যাশী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে মাঠে রয়েছেন।
জানা গেছে, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও হাজীগঞ্জ পৌর আ.লীগের সদস্য রোটা. আহসান হাবিব অরুন পৌর আওয়ামী লীগের সভাপতি পদে একজন হেভিওয়েট প্রার্থী। তার সাথে নেতা-কর্মীদের সুসম্পর্ক রয়েছে, তার সাথে নেতাকর্মীদের এবং তিনিও তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। বেশিরভাগ নেতাকর্মীরা পুরোনো নেতৃত্বের প্রতি আস্থাশীল। তবে নতুন নেতৃত্বের প্রতিও তারা বেশ আগ্রহী। আগামি সম্মেলনে যদি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়, তাহলে পুরাতন-নতুন মিলে পৌর আওয়ামী লীগে যোগ্যতার মাপ-কাটিতে নেতা নির্বাচিত হবে বলে বিশ^াস করেন তৃণমূলের নেতা-কর্মীরা।
রোটা. আহসান হাবিব অরুন সাপ্তাহিক ‘নতুনেরডাক’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রকাশক। তিনি হাজীগঞ্জ পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি, উপজেলা প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি, সুহিলপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, মেত্রী শিশু উদ্যান এন্ড জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, হায়দার আলী হাজী কোরআনীয়া মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স ওয়াক্ফ এস্টেটের সভাপতি এবং ছোট মসজিদ হিসেবে খ্যাত হাজীগঞ্জ বায়তুল আমান জামে মসজিদের সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
রোটা. আহসান হাবিব অরুন একজন সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেণির ঠিকাদার। তিনি জেলায় দু’বারের শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছিলেন। হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও টানা ৩ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে দায়িত্ব পালন করে আসছেন। ব্যক্তি আহসান হাবিব অরুন একজন স্পষ্ট ও সদালাপী এবং প্রতিবাদী মানুষ হিসেবে পরিচিত। তিনি যে কোন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি সমাজসেবার পাশাপাশি নিয়মিত প্রকাশ্য এবং গোপনে অস্বচ্ছল মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এ বিষয়ে রোটা. আহসান হাবিব অরুন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২১ ও ৪১ বাস্তবায়নে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করছি এবং আমৃত্যু করে যাবো।
তিনি বলেন, নেতা-কর্মীদের পাশে আছি এবং থাকবো। তাদেরকে সাথে নিয়েই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার এবং দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবো। পৌর আওয়ামী লীগের সভাপতি প্রার্থীর বিষয়ে তিনি বলেন, ইনশআল্লাহ সভাপতি হিসেবে আমাকেই নির্বাচন করবেন নেতাকর্মীরা। আমি তাদের উপর আস্থাশীল এবং বিশ্বাসী।
