স্টাফ রিপোর্টার
চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে চাঁদপুর প্রেসক্লাবের দ্বিতীয় তলার এলিট চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন নবগঠিত সংগঠনের সভাপতি বিপ্লব সরকার।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মানিক দাস, এম এম কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম সোহেল, মাজহারুল ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক শাওন পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারী, অর্থ সম্পাদক শাহরিয়া পলাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইয়াসিন ইকরাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সজিব খান, দপ্তর সম্পাদক মাঈনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম বেপারী, কার্যকরী সদস্য বাদল মজুমদার ও নিজাম উদ্দিন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাঈনুল ইসলাম।
বক্তারা বলেন, ২০১৯ সালে চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠা করা হয়। বৈশ্বিক করোনা মহামারির কারণে আমাদের কার্যক্রমে কিছুটা স্থবিরতা নেমে আসে। চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরাম চাঁদপুর কেন্দ্রিক। আমাতের ফাদার সংগঠন চাঁদপুর প্রেসক্লাব। ভ্রাত্রিপ্রতিম সংগঠন হলো চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশন। আমাদের কার্যক্রম আমাদের সংগঠনের গতিতে চলবে। আমরা চেষ্টা করবো চাঁদপুর প্রেসক্লাবের সব নিয়ম-কানুন মেনে চলবো। কারণ চাঁদপুর প্রেসক্লাব যেহেতু দুটি সংগঠনকে স্বিকৃতী দিয়েছে, আমরাও চেষ্টা করবো চাঁদপুর প্রেসক্লাব আস্থা অর্জন করতে। চাঁদপুরে অনেকগুলো নিউজ পোর্টাল রয়েছে। আমরা একটা উদ্দেশ্য নিয়ে চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠা করেছি। আমরা ২০১৯ সালে এ সংগঠন প্রতিষ্ঠা করার পর কোনো অভিষেক অনুষ্ঠান করতে পারিনি। তবে এ বছর জুলাই মাসের শেষের দিকে অভিষেক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় পুনঃকমিটির মূল্যায়ন, সদস্য সংগ্রহ, মাসিক চাঁদা, কল্যাণ ফ্রান্ডর গঠন ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
২৫ জুন, ২০২২।
