মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর পৌর আওয়ামী লীগের আয়োজনে হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়ের শিশু বিনোদন কেন্দ্রে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। এসময় তিনি আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন বিভিন্ন প্রেক্ষাপট, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ সরকারের অবদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরুর পরিচালনায় আলোচনার সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত, দোয়া ও মোনাজাত করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম চৌধুরী।
এসময় দেশ ও জাতির সমৃদ্ধি এবং বঙ্গবন্ধুসহ সকল শহিদ ও দলীয় প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু।
বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, কার্যকরি পরিষদ সদস্য সোহাগ আহমেদ মাইনু, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা ও জাকির হোসেন মিয়াজী ও ৪নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ স্বপন।
বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীণ সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাপট ও দলীয় সরকারের উন্নয়ন তুলে ধরে একটি নিবন্ধ পাঠ করেন সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ।
এসময় পৌর ও সব ওয়ার্ড আওয়ামী লীগে কার্যকরি কমিটির নেতৃবৃন্দ, পৌর শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ফরিদুল ইসলাম, রাজন সাহাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
২৫ জুন, ২০২২।
