চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ধূলা-বালির স্তূপ

স্বাস্থ্য ঝুঁকিতে মানুষজন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ও সড়কের দুই পাশের বালিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। প্রতিদিন এই সড়ক দিয়ে ছোট-বড় কয়েক হাজার যানবাহন চলাচল করে। যখন একসঙ্গে অনেকগুলো গাড়ি স্থান অতিক্রম এবং পরস্পর বিপরীত দিক থেকে আসা দুইটি বড় গাড়ি ক্রসিং করে, ঠিক তখনি কুয়াশার মতো গাঢ় হয়ে ধূলা-বালি উড়তে থাকে।
এই ধূলা-বালি উড়ার কারণে যানবাহন এবং সড়কের পাশে থাকা গাছ-পালা, দোকান ও বাড়িÑঘর, মালামালসহ আসবাবপত্রে ধূলা-বালির স্তূপ জমে। মারাত্মকভাবে দূষিত হচ্ছে বায়ু। এতে করে যাত্রী, পথচারীসহ আশপাশের মানুষের শ^াস-প্রশ^াসের সাথে ফুসফুসে প্রবেশ করে এই ধূলা-বালি। এছাড়া এই ধূলা-বালি বিভিন্ন দোকানে খোলা খাবারের সাথে মিশে যায়। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মানুষ।
গতকাল বৃহস্পতিবার সড়কটি ঘুরে দেখা গেছে, সড়ক এবং সড়কের দুই পাশে বালির স্তূপ পড়ে আছে। এর কারণ হিসেবে পথচারী, ব্যবসায়ী এবং স্থানীয় লোকজন সড়কে ওভারলোডেড এবং ঢাকনাহীন বালুবাহী ট্রাক চলাচল ও মহাসড়কের পাশে থাকা বালুমহালকে দায়ী করছেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী জনসাধারণ।
ছবিটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের ব্রিজ থেকে তোলা।

০৩ ডিসেম্বর, ২০২১।