চাঁদপুর স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী নুরুল ইসলামের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
চাঁদপুর স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী, বিসমিল্লাহ্ ভল্কানাইজিং (টায়ার-টিউব) এর স্বত্বাধিকারী নুরুল ইসলাম গাজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—— রাজিউন)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর জেনারেল হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। বাদ মাগরিব জানাযা শেষে বিষ্ণুদী ব্যাংক কলোনীস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, তার বড় মেয়ে সুমাইয়া আক্তার বৃষ্টি চাঁদপুর রুপসী রোটার‌্যাক্ট ক্লাবের জয়েন্ট সেক্রেটারী ও চাঁদপুর ইউনিট যুব রেডক্রিসেন্টের স্বাস্থ্য বিভাগের প্রধান।
০১ নভেম্বর, ২০২০।