প্রেস বিজ্ঞপ্তি
সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের আয়োজনে এবং ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের পরিচালনায় গতকাল মঙ্গলবার চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে স্যাটেলাইট তথ্য ও পরামর্শ ডেস্ক স্থাপন করা হয়। ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের সদস্যবৃন্দ হাসপাতালের সেবা সম্পর্কিত তথ্যাবলী নিয়ে তথ্যপত্রের মাধ্যমে এআই ডেস্ক কার্যক্রম পরিচালনা করে। তারা হাসপাতালে সেবা নিতে আসা জনসাধারণের মাঝে তথ্যপত্র বিতরণ করে। যে তথ্যপত্রের মাধ্যমে হাসপাতালের সেবা সম্পর্কিত সব তথ্য জনসাধারণ জানতে পারবে। ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ প্রায় ২০০ জন সেবাগ্রহীতার তথ্যসেবা প্রদান করে।
এসময় কয়েকজন সেবা গ্রহীতার সাথে আলাপকালে তারা বলেন, এটি একটি ভালো কার্যক্রম। এ কার্যক্রমের ফলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবা সম্পর্কে অনেক বিষয় জানতে পেরেছি। এ কার্যক্রম হাসপাতালের সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি করবে ও সেবা প্রাপ্তিতে অহেতুক হয়রাণী রোধ করতে সহায়তা করবে। তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা এবং প্রতিনিয়ত এধরনের কার্যক্রম যেন করা হয় সেজন্য সনাকের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানা, অ্যাসিস্টেন্ট ম্যানেজার (এফএন্ডএ) তরফদার মো. রিজওয়ান, ইয়েস গ্রুপের দলনেতা দীন মোহাম্মদ দিলরাজ, সাবেক দলনেতা ও সদস্য জয় ঘোষ, সহ-দলনেতা রাজীব দাস, সদস্য রাবেয়া আক্তার, ইয়েস ফ্রেন্ডস সদস্য নিজুম খান, আফিফা আহমেদ, আরাফাত জাহান প্রমুখ।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর জেনারেল হাসপাতাল চত্বরে তথ্য ও পরামর্শ ডেস্ক স্থাপন
