চাঁদপুর জেলা বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত

গণতন্ত্রের নামে আ.লীগ স্বৈরতন্ত্র চালাচ্ছে
…….বিএনপির সাংগঠনিক সম্পাদক

স্টাফ রিপোর্টার
রাজবন্দীদের মুক্তি, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলা বিএনপি। শনিবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দলীয় কার্যালয়ে অবস্থান করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের কর্মসূচি চলছে। গণতন্ত্রের নামে সরকার দেশে স্বৈরতন্ত্র চলছে। বিগত ১৫ বছর যাবত আওয়ামী লীগ সরকার স্বৈরতন্ত্র চালাচ্ছে। এ সরকারের আমলে সাংবাদিকরাও নিরাপদে নেই। সরকার তাদের স্বার্থের জন্য সব পারে।
তিনি আরো বলেন, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ আজ দিশেহারা। এ সরকারকে জিনচালা দিয়ে বিদায় জানাতে হবে। এ সরকারকে জনগণ আর চায় না। সরকার আজ বেসামাল। হাজার হাজার কোটি টাকা লুটপাট ও দুর্নীতি হচ্ছে, কোনো বিচার নেই। আগামি দিনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। রমজানের পর বৃহত্তর আন্দোলন আসছে। সরকারের পতন ছাড়া আমরা কেউ ঘরে ফিরে যাব না।
চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক সেলিমুস সালাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজালাল মিশন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, শহর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের বেপারী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, পৌর সাবেক কমিশনার আলী আহম্মদ সরকার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

০২ এপ্রিল, ২০২৩।