চাঁদপুর জেলা ইশা ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা


স্টাফ রিপোর্টার
‘আদর্শ ছাত্র সমাজ ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণে’ মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শহরের বিপণীবাগস্থ পার্টি হাউজ কমিউনিটি সেন্টারে ইফতার পূর্ববর্তী সময়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মো. জয়নাল আবেদীন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ কোন দিকেই আজ পিছিয়ে নেই। তবে সৎ ও ভাল মানুষ গড়ার ক্ষেত্রে দেশ আজও পিছিয়ে আছে। আপনারা সকলে একজন ভাল মানুষ হয়ে গড়ে উঠুন। ইসলামী আন্দোলন ভাল ও সৎ মানুষ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। দেশে যদি ভাল সৎ ও ভাল মানুষের সংখ্যা বাড়লে বিশ্বে বাংলাদেশ হবে রোল মডেল।
তিনি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, মনে রাখতে হবে আপনরাই ভবিষ্যতে এ দেশের শ্রেষ্ঠ নাগরিক হবেন। তাই পুথিগত শিক্ষার সাথে নৈতিক শিক্ষায় শিক্ষিত হোন। আপনি জন্মগ্রহণ করার পর থেকে আপনার বাবা স্বপ্ন দেখেছেন। মানুষের মতো মানুুষ হবেন এবং একজন কৃতী শিক্ষার্থী ও মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠতে হবে।
সংগঠনের জেলা সভাপতি নেছার উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মুহা. মহসিন হোসেন ও সাধারণ সম্পাদক সেলিম হোসাইনের যৌথ পরিচালানায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সাবেক সভাপতি মাও. নুরুল আমিন, জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদ সানী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ খান বেলাল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক রিয়াজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আনোয়ার আল ফরিদি, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মাও. হেলাল আহমেদ, ইসলামী আন্দোলন সদর উপজেলা সেক্রেটারি মাও. নুরউদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলন জেলা সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, প্রশিক্ষণ সম্পাদক ওমর ফারুক আজাদ, প্রচার সম্পাদক আসাদুল্লাহ সুমন, অর্থ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।