মতলব দক্ষিণে ভেজাল বিরোধী অভিযানে ৫৪ কৌটা বাঘা ঘি উদ্ধার


মেহেদী হাসান সরকার
মতলব দক্ষিণে নিষিদ্ধ ঘোষিত বাঘা বাড়ির স্পেশাল ঘি’র ৫৪ কোটা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে মতলব বাজারের ভেজাল বিরোধী অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৫৪ কোটা বাঘা বাড়ির ঘি বিভিন্ন দোকান থেকে উদ্ধার করা হয়েছে। ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন।
পরে উদ্ধারকৃত ঘি’র কোটাগুলো ধ্বংস করা হয়। এ সময় উপজেলা সহকারী স্যানেট্যারী ইন্সপেক্টার গাজী মো. খোরশেদ আলমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।