স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের একাংশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় শহরের নতুনবাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে কেন্দ্রিয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া।
তিনি তার বক্তব্যে বলেন, ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস। এবারের দিবসটি এমন সময় পালন করা হচ্ছে, যখন দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। শুধু তাই নয়, দেশব্যাপী বিরোধী জোটের নিতাকর্মীদের গণগ্রেফতার চলছে। প্রতিনিয়ত মানুষ খুন, গুম, হামলা, মামলা অব্যাহত রয়েছে। এই দেশে এখন আর কোথাও কারো জীবনের নিরাপত্তা নেই। দেশে যেনো এক বিভীষিকাময় সময়ে চলছে। অনির্বাচিত এই সরকার আমাদের কোনো দাবী মেনে নিবে না। তাই এখন আর আমাদের পেছনে ফিরে তাকানো কোনো সুযোগ নেই। আন্দোলন ছাড়া এখন আর কোনো পথ খোলা নেই। নির্বাচন ও আন্দোলনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।
জেলা ছাত্রদলের একাংশের সভাপতি সফিউদ্দিন বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার রায়ের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান গাজী।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা যুবদলের একাংশের সভাপতি রাফিউস সাহাদাত ওয়াসিম পাটওয়ারী, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, যুবদলের একাংশের সাধারণ সম্পাদক হাজি মো. মনির মিয়াজী, হাইমচর উপজেলা যুবদলের নেতা অধ্যাপক রুবেল হোসেন প্রমুখ।
