চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে

স্টাফ রিপোর্টার
২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে নজীরবিহীনভাবে রাতে ভোট কারচুপি ও দিনে ভোট ডাকাতির মাধ্যমে গঠিত অবৈধ সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপি আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, পৃথিবীর ইতিহাসে যদি ভোট চুরিতে নোবেল দেয়া হতো, তাহলে তা শেখ হাসিনা পেতো। আজকের গণতন্ত্র হত্যা দিবস আমাদের জন্য তাৎপর্যময় দিবস। সব ভেদাভেদ ভুলে একসাথে কাজ করে বিএনপিকে ক্ষমতায় আনবো।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির সবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, বর্তমান কমিটির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, মুনির চৌধুরী, সেলিমুছ সালাম, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকবুল হোসেন মিয়াজী, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মো. ইউনুছ, হাজীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আবুল কালাম সিএ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান গাজী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক হাজি মো. মোশারফ হোসাইন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর বিনপির যুগ্ম-সম্পাদক দীন মোহাম্মদ জিল্লু, জেলা ছাত্রদলের সভাতি ইমান হেসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ আরো অনেকে।
বিক্ষোভ সমাবেশের আগে চাঁদপুর প্রেসক্লবের সামনে থেকে পৌর বিএনপি, কালীবাড়ি মোড় থেকে জেলা যুবদলসহ বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ে আসে।
৩১ ডিসেম্বর, ২০২০।