সজীব খান
চাঁদপুর জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় জেলা পরিষদের হলরুমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহজ ওচমান গনি পাটওয়ারী।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুছ, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ কবির আহমেদ, হাজীগঞ্জ পৌর মেয়র মাহবুবু উল আলম লিপন, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, মতলব পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, শাহরাস্তি পৌর মেয়র হাজি আবদুল লতিফ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, জেলা পরিষদের সংরক্ষিত ১নং ওয়ার্ড মহিলা সদস্য (সদর, ফরিদগঞ্জ, হাইমচর) আয়শা রহমান, ২নং ওয়ার্ড মহিলা সদস্য (মতলব উত্তর, মতলব দক্ষিণ, কচুয়া) তাছলিমা আক্তার, ৩নং ওয়ার্ড মহিলা সদস্য (হাজীগঞ্জ ও শাহরাস্তি) জান্নাতুল ফেরদৌসী, ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, ২নং ওয়ার্ড সদস্য খোরশেদ আলম, ৩নং ওয়ার্ড সদস্য আলী আক্কাছ, ৪নং ওয়ার্ড সদস্য মো. আল-আমিন ফরাজী, ৫নং ওয়ার্ড সদস্য মো. আলাউদ্দিন সরকার, ৬নং ওয়ার্ড সদস্য তৌহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ড সদস্য মো. বিল্লাল হোসেন ও ৮নং ওয়ার্ড সদস্য মো. জাকির হোসেন।
৩১ জানুয়ারি, ২০২৩।
