স্টাফ রিপোর্টার
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের শাশুড়ি মরহুমা জোহুরা বেগমের মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ মার্চ) বাদ যোহর কালেক্টরেট জামে মসজিদে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এ দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিকসহ ধর্মপ্রাণ মুসুল্লিরা।
উল্লেখ্য, চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের শাশুড়ি মরহুমা জোহুরা বেগম গত মঙ্গলবার (১৬ মার্চ) দিবাগত রাতে ঢাকা সাভারের বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহ ওয়া..রাজিউন)।
২১ মার্চ, ২০২১।
