মতলব উত্তরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসার চেক বিতরণ

প্রধানমন্ত্রীর একটি চোখ সব সময় মতলববাসীর দিকে থাকে
……..অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলায় সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকালে উপজেলার নাউরি আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩৯ জন সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে ১৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন চাঁদপুর-২ আসেনর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ অ্যাড. নূরুল আমিন রুহুল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেঁধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মতলব উত্তর-দক্ষিণে আমূল পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রীর একটি চোখ সব সময় মতলববাসীর দিকে থাকে।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ।
আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আঁখি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লা চৌধুরী, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন বাদশা, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরে আলম স্বপন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নূর নবী খাঁন। চেক হাতে পেয়ে অসহায় মানুষরা ও নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন।

০২ এপ্রিল, ২০২৩।