নূরে আলম খান
চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রিয় বিএনপির কার্যনির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের বাবা মরহুম শেখ মমতাজউদ্দীন আহাম্মেদ এবং মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে মনিরা ভবনের হলরুমে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেগম মসজিদের খতিব হাফেজ মাও. মাহবুবুল হক।
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দীন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান মো. সফিকুজ্জামান, মুনির চৌধুরী, আক্তার হোসেন মাঝি, খলিলুর রহমান গাজী, অ্যাড. হারুনুর রশিদ, বিএনপি নেতা এম এ হান্নান, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন গাজী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীসহ জেলা পৌর, সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
০৮ মার্চ, ২০২২।
