৭ মার্চ উপলক্ষে জেলা পরিষদের আলোচনা সভা ও পুষ্পমাল্য অর্পণ

সজীব খান
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। সোমবার (৭ মার্চ) বেলা ১১টায় জেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেন, সার্ভেয়ার নাছির উদ্দিন, উচ্চমান সহকারী আবদুল কুদ্দুছ, হিসাব সহকারী ইকবাল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা পরিষদের সব কর্মকর্তা-কর্মচারী পুষ্পমাল্য অর্পণ করেন।

০৮ মার্চ, ২০২২।