মতলব উত্তরে ইয়াবা ও গাঁজাসহ নারী গ্রেপ্তার

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০৫টি ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ নাসরিন আক্তার (২৩) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ মার্চ) মতলব উত্তর থানার এসআই পলাশ বড়–য়ার নেতৃত্বে মতলব উত্তর থানাধীন পৌরসভাস্থ ৫নং ওয়ার্ডের দেওয়ানজিকান্দি গ্রামের মাদক ব্যবসায়ী মিলন ফকিরের বসতঘর থেকে মাদক ব্যবসায়ী নাছরিন আক্তারকে ৪০৫টি ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

০৮ মার্চ, ২০২২।