মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেনের কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ও শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কাশেম উপস্থিত ছিলেন। দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন, অধ্যাপক মো. সেলিম, কোষাধ্যক্ষ আলহাজ আসফাকুল আলম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ জসিম উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, উপজেলা যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজীসহ উপজেলা, পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
৩১ ডিসেম্বর, ২০২০।
