শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে যুবলীগকে কাজ করতে হবে
………… ব্যারিস্টার শেখ ফজলে নাঈম
এস এম সোহেল
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁদপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর শিল্পকলা একাডেমীতে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের শুধু দলীয় পোস্ট নিয়ে বসে থাকলে চলবে না, দলকে শক্তিশালী করতে নিজ-নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। আগামি নির্বাচনে দলকে ক্ষমতায় আনতে শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে যুবলীগকে কাজ করতে হবে। আপনাদের মনে রাখতে হবে ক্ষমতায় না থাকলে আপনারা কেউ বাসায় ঘুমাতে পারবেন না। তাই প্রধানমন্ত্রী যে উন্নয়ন কার্যক্রম করেছেন তা জনগণের সামনে তুলে ধরতে হবে। কারণ যুবলীগ একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন।
চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান ভূঁইয়া কালুর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল।
চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবর ও মাহফুজুর রহমান টুটুলের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হারিস মিয়া শেখ সাগর, সহ-সম্পাদক সাইফুল ইসলাম শাহীন পাটওয়ারী, ইঞ্জি. মো. কামরুজ্জামান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য মহিউদ্দিন খোকা মজুমদার, বর্ষণ ইসলাম, জাফর ইকবাল মুন্না, আবদুল হাকিম তানভীর, বাহাউদ্দিন মোল্লা বাহার, ইঞ্জি. মো. রাসেল মিজি, সুলাইমান মিয়া জীবন ও কামরুল হাসান শিপন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, ঝন্টু দাস, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমাযুন কবির সুমন, চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আব্দুল মালেক শেখ, যুগ্ম-আহ্বায়ক কাউন্সিলর সফিকুল ইসলাম, কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান শামনু, তাজুল ইসলাম মিয়াজীসহ ৮ উপজেলার নেতৃবৃন্দ।
১২ ডিসেম্বর, ২০২১।
