এস এম সোহেল
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) বিকেলে শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রিয় কমিটির সভাপতি ওসমান গণি, মহাসচিব ইমরান হাসান ও প্রথম যুগ্ম-সাধরণ সম্পাদক ফিরোজ আলম সুমনসহ নেতৃবৃন্দ।
কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সভাপতি ওসমান গণি।
চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সহ-সভাপতি নুরুল আলম লালুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইমরান হাসান।
চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির দপ্তর সম্পাদক জাহিদুল হক মিলনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির ১নং যুগ্ম সচিব ফিরোজ আলম সুমন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ঢাকা মহানগর উত্তর রেস্তোরাঁ মালিক সমিতির সহ-সভাপতি আমির হোসেন, ঢাকা মহানগর উত্তর রেস্তোরাঁ মালিক সমিতির নুরুল আফসার, চাঁদপুর জেলা কমিটি সাধারন সম্পাদক মাছুদ আখন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ লতিফ, হাজিগঞ্জ উপজেলা কমিটির আবুল কালাম আজাদ, হাজীগঞ্জ নার্গিস হোটেলের মালিক আওলাদ হোসেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক আবু নাছির মিয়াজি।
কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দদের প্রথমেই ফুলের শুভেচ্ছা জানায় চাঁদপুর জেলার নেতৃবৃন্দ। সভা শেষে কেন্দ্রিয় নেতৃবৃন্দ চাঁদপুর জেলার রেস্তোরাঁ মালিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কমিটির সহ-সভাপতি মোর্শেদ আলম, উপদেষ্টা আ. রহিম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মাইনুল ইসলাম আখন, কার্যকরি সদস্য মুক্তিযোদ্ধা অজিত সাহা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বেপারীসহ সংগঠনের সদস্যরা।
১৭ মার্চ, ২০২২।
