বঙ্গবন্ধুর রাজনীতি টিকে থাকলে বাংলার ঐতিহ্য টিকে থাকবে
…………. মেয়র জিল্লুর রহমান জুয়েল
শাহ্ আলম খান
স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে নবান্ন উৎসব-১৪২৭ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি বক্তব্য বলেন, নবান্নের উৎসব এখন নেই বললেই চলে। আমাদের প্রজন্মে এসব নবান্ন উৎসব পাই নাই আর এখনতো নেই বললেই চলে। ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ১৯৯৮ সালে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় জাতীয়ভাবে নবান্ন উৎসব উদযাপন করা হয়। আর আজকের এ আয়োজনটিও কেন্দ্রিয় নির্দেশনায় উদযাপিত হচ্ছে। বঙ্গবন্ধুর রাজনীতি টিকে থাকলে বাংলার ঐতিহ্য টিকে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আয়াজ মাবুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. দাউদ হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন।
স্বরলিপি নাট্য সংগঠনের সভাপতি এমআর ইসলাম বাবুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদ, বিশিষ্ট সংগীত প্রশিক্ষক রূপালী চম্পক, বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া প্রমুখ।
আলোচনা সভার আগে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পড়িয়ে দেয়া হয়।
০২ ডিসেম্বর, ২০২০।
