চাঁদপুর জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন হবে সারা দেশের মডেল
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা সিএনজি, অটোরিক্সা, মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি. নং২৫০৩) এর ত্রি-বার্ষিক নির্বাচন (২০২০-২৩) উপলক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান ঘাট কার্যালয় প্রাঙ্গণে সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি কাজী শাহরিয়ার ওমর ফারুক।
তিনি বলেন, শ্রমিকদের দাবি আদায়ের জন্য সরকার একটি নীতিমালা তৈরি করেছে। সফলতা ও ব্যর্থতা সব সংগঠনের মধ্যে থাকে। বৃহৎ স্বার্থে সেদিকে নজর না দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবার বিবেক রয়েছে। সেই বিবেককে কাজে লাগিয়ে সঠিক ও দক্ষ নেতৃত্বকে প্রাধান্য দিতে হবে। যাতে সংগঠন এগিয়ে যেতে পারে।
তিনি আরো বলেন, আমরা অনেকে এখনো সড়ক আইন জানি না। সবাইকে সড়ক আইন মেনে ও জেনে সিএনজি চালাতে হবে। এ সংগঠনে কিছু দুষ্কৃতকারী রয়েছে। যারা মনে করেন সংগঠন তাদের বাপ-দাদার সম্পত্তি মনে করেন। আমি কাজী ফারুক বেঁচে থাকতে সংগঠনকে কারো বাপ-দাদার সম্পত্তি করতে দেবো না।
সাধারণ সভায় বিগত বছরের আয়-ব্যয় হিসাব তুলে ধরেন সভাপতি কাজী শাহরিয়ার ওমর ফারুক।
সংগঠনের সাধারণ সম্পাদক সলিম গাজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মোটরযান শ্রমিক লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, ট্যাংক লরি, ট্রাক শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক মো. আবুল কালাম মন্টু, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সফিক গাজী, সহ-সভাপতি মো. বাবুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর পাঠান প্রমুখ।
বক্তারা আরো বলেন, চাঁদপুর জেলা সিএনজি, অটোরিক্সা, মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি. নং ২৫০৩) এর ত্রি-বার্ষিক নির্বাচন হবে সুষ্ঠু ও সুশৃঙ্খল। যা সারা বাংলাদেশের মডেল হবে। ২০২০-২৩ সালের নির্বাচনে উপলক্ষে নির্বাচনী তফসিলসহ ভোটগ্রহণের দিন পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। লাইসেন্স, লার্নার কার্ড ও শ্রমিক ছাড়া কেউ ভোটার হতে পারবে না। প্রতিটি সিএনজি স্কুটার চালককে করোনা মহামারিতে মাস্ক ব্যবহার করতে হবে। চাঁদপুর জেলায় সিএনজি স্কুটার চোর চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সবার সহযোগিতা কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলের সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি ইকবাল পাটোয়ারী, আব্দুল লতিফ মাল, মো. মিন্টু বেপারী, যুগ্ম সম্পাদক ফয়সাল গাজী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সহ-সাংগঠনিক মো. ফরিদ আহমেদ এরশাদ, মো. রাজু মোল্লা, মিজান বিশ্বাস, কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম পাটোয়ারি, দপ্তর সম্পাদক মো. তাফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক তাইজ উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মো. সবুজ, সদস্য আব্দুর রহমান, মো. বাদশা, মতলব দক্ষিণ থানা স্ট্যান্ড কমিটির সভাপতি মো. কবির হোসেন, সাধারণ সম্পাদক মো. আউয়ার, কোষাধ্যক্ষ কবির হোসেনসহ বিভিন্ন স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ।
৬ সেপ্টেম্বর, ২০২০।