মৈশাদী তালতলা বাজার ব্যবস্থাপনা কমিটির শপথ অনুষ্ঠিত

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী তালতলা বাজার ব্যবস্থাপনা কমিটির শপথ সম্পন্ন হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় মৈশাদী ইউনিয়ন পরিষদ হলরুমে মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক তাদের শপথ বাক্য পাঠ করান।
অভিষিক্তিরা হলেন- সভাপতি মো. জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মো. মামুন বেপারী, কোষাধ্যক্ষ মো. ইলিয়াছ গাজী, সাধারণ সদস্য মো. ইমাম হোসেন বেপারী, আল আমিন, জসিম উদ্দিন ও পলাশ চন্দ্র। আগামি ২ বছরের জন্য তারা শপথগ্রহণ করেন।
মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিকের পরিচালনায় এ সময় বক্তব্য রাখে মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন সরকার, সাধারণ সম্পাদক মো. শাহ আলম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক বোরহান বেপারী, মৈশাদী ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন সমন্বয়ক মাহবুবুর রহমান স্বপন, মো. হারুন, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ জাহান তুষার, মৈশাদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুল গনি জিলন, হাকিম গাজী, শাহিদা বেগম, ওয়ার্ড সদস্য কালাম বেপারী, মোশারফ হোসেন বেপারী, সেলিম বেপারী, দেলোয়ার হোসেন, বারেক খান, আবুল হোসেন মনা, মহিলা সদস্য শিল্পী বেগম, আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন বিদ্যুৎ, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, আহ্বায়ক কমিটির সদস্য সোহরাব হোসেন খান, মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান। এ সময় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শপখ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক বলেন, আজ থেকে আপনারা সবাই ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ রয়েছেন। ব্যবসায়ীরা মৈশাদী তালতলা বাজারের উন্নয়নের জন্য আপনাদের নির্বাচিত করেছে। সুতরাং তালতলা বাজারের সব প্রকারের ব্যবসায়ীদের সার্বিকভাবে আপনাদের খোঁজ খবর নিতে হবে। মৈশাদী ইউনিয়নের সুনাম রয়েছে সে সুনামের দিকে তাকিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য নাইটগার্ডদের সার্বিকভাবে মনিটরিং করতে হবে। ব্যবসায়ীদের সাথে ভাল ব্যবহার করতে হবে। মৈশাদী তালতলা বাজারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। নির্বাচন নিরপেক্ষ করার জন্য নির্বাচনে দায়িত্বরত সবাই যথাযতভাবে পালন করেছেন। এজন্য তাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
মৈশাদী তালতলা বাজারের ব্যবসায়ীদের উন্নয়নের জন্য নবনির্বাচিত সবাই কাজ করলে বাজারের ব্যবসায়ীদের ব্যবসার উন্নয়ন হবে। ব্যবসায়ীদের স্বার্থে নতুন দায়িত্ব নেওয়ার কমিটি আশপাশের বাজার ব্যবস্থাপনা কমিটি যেভাবে কাজ করে সেভাবে কাজ করলে দ্রুত মৈশাদী বাজার পরিবর্তন হবে।
৬ সেপ্টেম্বর, ২০২০।