মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনিরের বাবা তবি উল্যাহ্ মুন্সী আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া….. রাজেউন)।
শুক্রবার হাজীগঞ্জ পৌরসভাধীন ১১নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া গ্রামের মুন্সী বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৭ বছর। তিনি ৫ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর মরহুমের নিজ বাড়িতে জানাযা অনুষ্ঠিত হয়।
মুন্সী মনিরের বাবার মৃত্যুতে শোক জানিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ প্রেসক্লাব, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মরহুম তবি উল্যাহ্ মুন্সী ১৯১৩ সালে ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৪৫ সালে ২৪ ডিসেম্বর তিনি রেলওয়েতে চাকরি শুরু করেন। ১৯৮৪ সালে ২৪ ডিসেম্বর তিনি অবসরগ্রহণ করেন। গত কয়েকদিন যাবত তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
৪ সেপ্টেম্বর. ২০২০।
