ফরিদগঞ্জে ব্যাপক আয়োজনে জাতির জনকের জন্মদিন পালন

 

নবী নোমান
১৯২০ সালের ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের রূপকার, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। বুধবার (১৭ মার্চ) মৃত্যুঞ্জয়ী এই মহাপুরুষের জন্ম শতবার্ষিকীতে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ব্যাপক আয়োজন করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষিকীকে চির অম্লান করে রাখার জন্য সারা দেশের মতো ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন, ১৭ মার্চ পুরো উপজেলা কমপ্লে¬ক্সে আলোকসজ্জা, সকল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপনসহ সারা দিনব্যাপী শিশু-কিশোরদের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগতিা, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, দুঃস্থদের বিশেষ খাদ্য পরিবেশন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বর্ণাঢ্য এই আয়োজনে স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান এবং পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীসহ মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনকে সমৃদ্ধ করেন।
সকাল ৭টায় উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্থানীয় সংসদ সদস্য মুহামদ শফিকুর রহমান, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড জাহিদুল ইসলাম রোমান, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে ইউএইচও ডা. মো. আশরাফ চৌধুরী, পুলিশের পক্ষে থানার ওসি মো. সহিদ হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। পরে উপজেলা অডিটোরিয়ামে শিশু-কিশোরদের নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান কেক কাটেন।
বিকালে, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, থানার অফিসার ইনচার্জ মো. সহিদ হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি খাজা আহম্মেদ মজুমদার, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দীন, উপজেলা মহিলা লীগের সভানেত্রী নাজমুর নাহার অনি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান।
এর আগে সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি ফরিদগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জের আয়োজনে পত্রিকা অফিসে কেক কাটেন। এসময় উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টামন্ডলীর সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ফরিদ আহম্মেদ রিপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমান, প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী প্রবীর চক্রবর্ত্তীসহ সাংবাদিকবৃন্দ। সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে দোয়ার আয়োজন করা হয়।
১৮ মার্চ, ২০২১।