সজীব খান
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর দুই এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ নভেম্বর) দুপুর ১২টায় সমিতি কার্যালয়ে ২ এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর এ, কে, আজাদ ও মো. সেলিম আল দীনের বিদায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জিএম দেব কুমার মালো, ডিজিএম কারিগরি, এজিএম (অর্থ), এজিএম প্রশাসন, এজিএম সদস্য সেবা, এজিএম ও এন্ডএম, একাউন্ট্যান্ট, জুনিয়ার ইঞ্জিনিয়ার, বিএস, আইটি, বিলিং সহকারী, লাইট টেকনিশিয়ান, মিটার রিডার কাম ম্যাসেঞ্জারসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ, কে, আজাদের বিদায়ানুষ্ঠানে সবাই আবেগাপ্লুত হয়ে পড়ে। তিনি দীর্ঘ ১৩ বছর কর্মজীবনে সবার সাথে সুসম্পর্ক রেখে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন। দায়িত্ব পালনকালে তিনি পল্লী বিদ্যুতের সার্বক্ষণিক সেবা দিয়েছেন। একজন দক্ষ ও সহকর্মী বান্ধব সহকর্মীর বিদায় দিয়ে সবাই কান্নায় ভেঙে পড়েন।
০৮ নভেম্বর, ২০২১।
