সজীব খান
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গ্রাহক সেবা প্রদানের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মচারীদের মধ্য থেকে ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নুরুল হোসাইন এবং সমিতির সদ্যবিদায়ী এনফোর্সম্যান্ট কো-অর্ডিনেটর (এসি) একে আজাদ বঙ্গবন্ধু পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে নুরুল হোসাইন এবং একে আজাদকে ‘বঙ্গবন্ধু পুরস্কার’ প্রদান করা হয়।
বঙ্গবন্ধু পুরস্কার পাওয়ায় নুরুল হোসাইন ও একে আজাদ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের সব কর্মকর্তা এবং চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজারসহ সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমার সব সিনিয়র ও জুনিয়র কলিগগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদের সবসময় কর্মক্ষেত্রে সাহস যুগিয়েছেন আর উৎসাহ দিয়েছেন। মহান আল্লাহ্ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি।
১৫ ডিসেম্বর, ২০২১।
