ফরিদগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ফরিদগঞ্জ ব্যুরো
মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। ইউএনও শিউলী হরির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
এ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্ল্যা তপদার, ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, পৌর কমান্ডার আব্দুস সামাদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সফর আলী।

১৫ ডিসেম্বর, ২০২১।