
সজীব খান
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ নতুন জেনারেল ম্যানেজার যোগাদান করেছেন। গতকাল রোববার জেনারেল ম্যানজার হিসেবে দেব কুমার মালে যোগদান করেন।
তিনি বলেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সব গ্রহকদের সঠিক সেবা নিশ্চিত করাই আমার একমাত্র লক্ষ্য। গ্রাহকরা যাতে কোনভাবে হয়রানি না হয় সেদিকে খেয়াল রেখেই আমি কাজ করবো। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সুনাম রয়েছে, এ সুনাম যাতে অক্ষুণ্ন থাকে সেদিকে সব সময় খেলায় রাখা হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার যেভাবে পল্লী বিদ্যুতের গ্রাহকদের সেবার মান শতভাগ নিশ্চিত করার জন্য ঘোষণা দিয়েছে সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। ইচ্ছে থাকলে উপায় হয়, তাই আমরা ও সে কথার বাস্তাবতার প্রতিফলন ঘটাতে চেষ্টা করছি। সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়ন করছি। পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা যাতে এখানে এসে হয়রানি না হয়, সেদিকে সব সময় নজর রাখা হবে। আমার অফিসের একটাই লক্ষ্য তা হচ্ছে, দ্রুত প্রকল্পের কাজ শেষ করা, দ্রুত বাস্তবায়ন করা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিতে পারলেই আমরা সন্তুষ্ট। এজন্য সমিতির সব গ্রাহকদের সহযোগিতা একান্ত কামনা করেছেন তিনি।
উল্লেখ্য, দেব কুমার মালে ১৯৯৬ সালে যশোর পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগদান করেন। চাঁদপুরে যোগদানের আগে তিনি মাদারীপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ ও যশোরে চাকরি করেন।
