চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজারের বিদায়-বরণ


সজীব খান
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু তাহেরের বিদায় ও নবাগত জেনারেল ম্যানেজার দেব কুমার মালোকে বরণ করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় বনবিভাগ সড়কস্থ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ে এ বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু তাহের ও নবাগত জেনারেল ম্যানেজার দেব কুমার মালোকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার, সমিতির পরিচালনা পরিষদের বোর্ড সভাপতি, সহ-সভাপতি, সদস্যবৃন্দ ও সমিতির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী জেনারেল ম্যানেজারের বিগত দিনের কর্মকান্ডগুলো তুলে ধরলে সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।