চাঁদপুর পুরাণবাজারে সম্প্রীতি সমাবেশ

স্টাফ রিপোর্টার
‘পুলিশই জনতা জনতাই পুলিশ’ এ শ্লোগানে চাঁদপুর শহরের পুরাণবাজারে সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার সকালে পুরাণবাজার ভাই ভাই স্পোর্টিং ক্লাবে চাঁদপুর পৌরসভার বিট পুলিশিং (১, ২ ও ৩নং ওয়ার্ড) জনগণ সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। তিনি বক্তব্যে বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার আমাদের (পুলিশ) হাতে অস্ত্র দিয়েছেন। আমরা চাই না কারো উপর অস্ত্রের ব্যবহার করতে। আমরা কারো জীবন দিতে না পারলে অন্যায়ভাবে কারো জীবন নিতে পারি না। দুই জনকে রক্ষায় শতজন চলে গেলেও পুলিশ কাজ করবে। সকল অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, আমরা যে যেই ধর্মের হই না কেন, আমরা কেউ চাইনা ধর্মের উপর আঘাত আসুক। আমাদের দেশে সম্প্রিতির বন্ধন রয়েছে। তা অনেকের সহ্য হচ্ছে না। এই চক্রের বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা হাজীগঞ্জের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ৩০ জন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসাত রটনোর কারনে ৩ জন কে আটক করেছি। আরোও পক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সুপার বলেন, আমরা আগামি ২০৪১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবো। সেজন্য প্রয়োজন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ। আমি মাত্র ৬ মাস আগে চাঁদপুরে যোগদানের পর মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। গত ৬ মাসে ৬ শতাধিক মাদকের সাথে সম্পৃক্তদের আটক করেছি। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসসহ সব সামাজিক অপরাধ নির্মূলে আমাদের আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসিফ মহিউদ্দীন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান তমাল কুমার ঘোষ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।
চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন পুরাণবাজার মদুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাশ, জাফরাবাদ এমদাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. জাফর আহম্মেদ, পুরাণবাজার জামে মসজিদ খতিব ইব্রাহিম খলিল মাদানি প্রমুখ।

২৪ অক্টোবর, ২০২১।