চাঁদপুর পৌরভবন প্রাঙ্গণে হকারদের হাট-বাজার


স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ গত সোমবার ও মঙ্গলবার বিকেলে শহরের ফুটপাতে হকারদের ভ্রাম্যমাণ দোকানপাট ও ভ্যানগাড়ি উচ্ছেদ করা হয়। এতে ফুটপাতের হকাররা ক্ষিপ্ত হয় পৌরসভা কর্তৃপক্ষের প্রতি।
শহরের বিভিন্ন সড়কের সারাদিন হকারদের ভ্যানের কারণে যানজট লেগে থাকে। আর সন্ধ্যার পর তো কোন কথাই নেই। পৌরসভা প্রাঙ্গণে ভ্যানগাড়িতে শাকসবজি ও ফলের দোকান নিয়ে হকারদের হাটবাজার বসে। তাদের এইসব দোকান থেকে অনেক ক্রেতাও বিভিন্ন জিনিস ক্রয় করেন।
হকারদের এই কান্ড থেকে তাদের জিজ্ঞাসা করা হলে তারা বলেন, আমাদের উচ্ছেদ করলে সমস্যা নেই, কিন্তু আমাদের জন্য নির্দিষ্ট জায়গা করে দেয়া হোক। আর তা নাহলে আমরা পৌরসভা ভবনের সামনেই প্রতিদিন হাট বসাবো।
ওই সময় পৌরসভার কোন দায়িত্বশীলকে বক্তব্যের জন্য পাওয়া যায়নি। এভাবে দীর্ঘ সময় হকাররা পৌরসভার সামনে মালামাল ক্রয়-বিক্রয় করেন।