চাঁদপুর পৌরসভা কর্মচারী সংসদের নতুন ভবনের কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা কর্মচারী সংসদের নতুন ভবনের কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের কাজী নজরুল ইসলাম সড়কস্থ সিভিল সার্জন কার্যালয়ের পাশে পৌরসভা কর্মচারী সংসদের নতুন ভবনের কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামছুদ্দৌহা, প্যানেল মেয়র ছিদদ্দিকুর রহমান ঢালী, সাবেক কাউন্সলর মাহফুজ বেপারী, চাঁদপুর পৌরসভা কর্মচারী সংসদের সভাপতি আব্দুর রশীদ সর্দার, সাধারণ সম্পাদক ও প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি মনিরুজ্জামান মানিকসহ চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, চাঁদপুর পৌরসভা কর্মচারী সংসদের দীর্ঘদিনের দাবি ছিলো এ ভবনটি। গতকাল বৃহস্পতিবার সকালে এ নতুন ভবনের কাজের উদ্বোধন হয়। চাঁদপুর পৌরসভা কর্মচারী সংসদের ৬ তলা বিশিষ্ট ভবন তৈরি করা হয়। ৬ তলা ভবনের নিচতলায় থাকবে মার্কেট, ২য় তলায় থাকবে ডায়াগনস্টিক সেন্টার এবং ৩য় থেকে ৬ষ্ঠ তলায় থাকবে আবাসিক।