মাদককে সামাজিকভাবে না বলতে হবে
……………….. মো. মাহবুবুর রহমান
এস এম সোহেল
‘মাদককে না বলি, পরিষ্কার-পরিচ্ছন্ন বাবুরহাট গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে উদ্বোধন হলো বাবুরহাট প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট। গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা চাইবো মাদক থেকে আমাদের যুবসমাজ দূরে থাকবে। লেখাপড়ার পাশাপাশি আমাদের সন্তানরা খেলাধুলায় মেতে উঠবে, বিনোদনে মেতে থাকবে। তাই মাদককে সামাজিকভাবে না বলতে হবে।
উদ্বোধকের বক্তব্যে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লর রহমান জুয়েল বলেন, আমাদের সমাজে সবচেয়ে বড় ব্যাধি হলো মাদক। এই ব্যাধি আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সামাজিক ব্যাধি কোনো দল বা ধর্মের ল্যাবাসে মানুষকে আক্রান্ত করেন না। কিংবা দল বা ধর্ম দেখে আক্রান্ত করে না। তাই দল-মত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে রাষ্ট্র কাজ করছে। আমাদের প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। সমাজিক সংগঠনও মাদকের বিরুদ্ধে কাজ করছে। আমি মনেকরি মাদক থেকে আমাদর নতুন প্রজন্মকে দূরে রাখতে হলে তাদের খেলাধূলাসহ বিনোদন দিতে হবে।
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি রাকিব উদ্দিন জুয়েল ঢালী।
মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন মৃধার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত হারুনুর রশিদ, কমিউনিটি পুলিশ পরিদর্শক আব্দুর রহমান, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম নয়ন মিজি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক পাটওয়ারী, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ হুমায়ুন কবির দুলাল মাল, সহ-সভাপতি ছায়েদ গাজী, আয়োজক কমিটির সভাপতি চন্দন দে, মাসুদ মাল, মাইনু উদ্দিন চিশতি প্রমুুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মেঘনা ভিক্টরিয়াস ও হিলশা পদ্মা একাদশ।
