চাঁদপুর পৌর আ.লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে চাঁদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
মিছিল শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এবং পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
এসময় বক্তারা বলেন, আমরা বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে প্রতিবাদ করার কথা। কিন্তু আজকে আমরা নিজেদের বিরুদ্ধে নিজেরা প্রতিবাদ করতে হচ্ছে। ঘরের কথা বাইরে নিলেন কেন। ডা. দীপু মনির বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে তাহলে আমরা শেখ হাসিনাকে জানাতাম। চাঁদপুরের আওয়ামীলীগ এক ও অভিন্ন দরকার হলে আপনারা চলে যান আমরা থাকবো। অযথা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না।
সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, সদস্য বিপ্লব চক্রবর্তী, সঞ্জীব পোদ্দার, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিপ্রা দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন, পৌরসভার কাউন্সিলর হাবিব দর্জি, শফিকুল ইসলাম, ইউনুস শোয়েব, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, খায়রুল ইসলাম নয়ন, সোহলে রানা, জেলা যুবলীগের সদস্য আব্দুল গণি, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান শামনুসহ আরো অনেকে।

০১ ফেব্রুয়ারি, ২০২২।