মতলব দক্ষিণে ৩ ইটভাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা

মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার ৩টি ইটভাটায় লাইসেন্স ও ফসলী জমি কাটার দায়ে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লাইসেন্স না থাকা, কৃষি জমির মাটি কেটে ইট প্রস্তুত করা, কয়লা না পুড়িয়ে ইট তৈরী করাসহ বিভিন্ন অভিযোগে উপজেলার বাইশপুর এলাকায় সিএসবি ব্রিকস (মালিক বিল্লাল ফরাজী গং) ৫০ হাজার টাকা, শাহপরান ব্রিকস (রশিদ ফরাজী গং) ৭০ হাজার টাকা কেএসবি (কাশেম গং) ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় ৩টি ইটভাটার মালিককে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার এসআই রফিক।

০১ ফেব্রুয়ারি, ২০২২।