স্টাফ রিপোর্টার
ইসলামী যুব আন্দোলন চাঁদপুর পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন, শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যার পর শহরের বিপণীবাগ দলীয় কার্যালয় পৌর যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ শাহিন খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব আন্দোলনের সভাপতি মাও. হেলাল আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্নীতি-দুঃশাসনের অবসান ঘটিয়ে কল্যাণকর মানবিক রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে নীতি-নৈতিকতা আদর্শবান যুবক হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের দেশের যুবসমাজের মাঝে যদি নৈতিকতা ফিরে আসে তাহলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। তাই ইসলামী যুব আন্দোলন চায় একদল আদর্শবান নৈতিকতাসম্পন্ন যুব সমাজ গড়ে তুলতে।
পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি এ কে মুক্তার হোসাইন, পৌর ছাত্র আন্দোলনের সভাপতি ডি এম ফয়সাল।
পরিচিতি সভায় প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন চাঁদপুর পৌর শাখার ২১/২২ শেষনের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি মো. শাহিন খান, সহ-সভাপতি মাও. নেয়ামতুল্লাহ ইউসুফ, সাধারণ সম্পাদক মাও. ইমরান হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন হুসাইন ও হাফেজ মাও. রাহাত খানকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
১৬ জুন, ২০২১।
