মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে কোভিড-১৯ সিচুয়েশনে পরিবার পরিকল্পনা কার্যক্রমে অপূরণীয় চাহিদা পূরণের লক্ষ্যে এবং অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধকল্পে আইপিসি ফর এফপি-এমএনসিআরএএইচ সার্ভিসেস বিষয়ক এক দিনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা চাঁদপুরের উপ-পরিচালক ডা. মো. ইলিয়াছ।
আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন, ডা. নাসির উদ্দিন, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরুন্নবী প্রমুখ।
এসময় পরিবার-পরিকল্পনা দপ্তরের সব কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালা পরিচালনা করেন উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম বোরহান উদ্দিন।
১৬ জুন, ২০২১।
