স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর জাতীয় পার্টির নেতৃত্বে জাতীয় পার্টির মধ্যে দীর্ঘদিনের কোন্দলের অবসান হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পৌর জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আলম মিজির অক্লান্ত প্ররিশ্রমের ফলে প্রফেসর পাড়াস্থ জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরু মিজির বাসভবনে এক মিলন মেলায় মিলিত হয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
এসময় জাতীয় পার্টির মধ্যে লেগে থাকা দীর্ঘদিনের কোন্দলের অবসান মুছে আগামিদিনে জাতীয় পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. এমরান হোসেন মিয়া, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরু মিজি, অ্যাড. আব্দুল লতিফ শেখ, সদস্য অ্যাড. মহসীন খান, সাবেক দপ্তর সম্পাদক শাহাজাহান মাতাব্বর, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আলম মিজি, সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খান, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব ফেরদৌস খান, যুগ্ম-আহ্বায়ক ইব্রাহীম দেওয়ান স্বপন, জেলা কৃষক পার্টির সভাপতি মমতাজ উদ্দিন মন্টু গাজী, সাধারণ সম্পাদক আবুল হাসেন দর্জিসহ আরো অনেক নেতৃবৃন্দ।
১৫ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পৌর জাপার নেতৃত্বে দীর্ঘদিনের কোন্দলের অবসান
