ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা সভাকক্ষে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পে সাংস্কৃতিক উপকরণ, স্বাস্থ্য সুরক্ষা ও ক্রীড়া
সামগ্রী বিতরণ করা হয়েছে। উপকরণের মধ্যে হারমনিয়াম, তবলা, ক্যারাম বোর্ড, লুডু, দাবা, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, স্যাভলন ও লাইফবয় সাবানসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগমের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুদা বেগম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন প্রমুখ।
এ সময় উপজেলার সব জেন্ডার প্রোমোটার, সংগীত শিক্ষক, আবৃত্তি শিক্ষকসহ অন্যান্য সাংস্কৃতিক ও ক্রীড়া শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলার ১৫টি ইউনিয়নের সংশ্লিষ্ট ক্লাবের সংগীত ও আবৃত্তি শিক্ষকবৃন্দসহ অন্যান্য সাংস্কৃতিক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
১৫ সেপ্টেম্বর, ২০২১।
