মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দফতর এবং বেলতলী ফাঁড়ির নৌ পুলিশের উদ্যোগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ধনাগোদা নদীতে অবৈধ জালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময়ে নদী থেকে ৫০টি অবৈধ রিং চাই জাল জব্দ করে কালীপুর বাজারে জনসম্মুখে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান ও সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান।
১৫ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে অবৈধ জালের বিরুদ্ধে যৌথ অভিযান
