চাঁদপুর পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা সভা

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করছি
……….মো. মাজেদুর রহমান খান
শাহ্ আলম খান
চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৩টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। আগামি ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে ভোটারদের রায়ে মেয়র নির্বাচিত হবেন। তাই আপনাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করি। আপনাদের সাথে যারা থাকবে, তাদের আচরণ সহনশীল হওয়া প্রয়োজন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন। যাকে খুশি তাকে ভোট দিবেন। নির্বাচনের দিন ও পরদিন স্ট্রাইকিং ফোর্স থাকবে। ২১টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে আনসার বাহিনীর সাথে ৬ জন করে পুলিশ সদস্য থাকবে। নির্বাচনের আগে ২ দিন ও পরদিন আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।
বক্তব্য রাখেন র‌্যাব-১১ (কুমিল্লা) কমান্ডার মেজর সাকিব, বিজিবি কর্মকর্তা মেজর ফারুকী, জেলা আনসার কমান্ডার মো. ইব্রাহিম খলিল ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।
মেয়র প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. জিল্লুর রহমান, বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি ও ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মামুনুর রশিদ বেলাল।
কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের প্রার্থী মো. আলমগীর বাবু, ২নং ওয়ার্ডের প্রার্থী মো. ছিদ্দিকুর রহমান ঢালী, ১৩নং ওয়ার্ডের প্রার্থী গাজী মো. শাহজাহান, ১০নং ওয়ার্ডের প্রার্থী মো. আরিফুল ইসলাম আরিফ, ১১নং ওয়ার্ডের প্রার্থী মাইনুল ইসলাম পাটওয়ারী, ৭নং ওয়ার্ডের প্রার্থী জিয়া প্রধানিয়া, ১নং ওয়ার্ডের প্রার্থী আসলাম তালকুদার, ১৩নং ওয়ার্ডের প্রার্থী মো. আলমগীর গাজী, ১নং ওয়ার্ডের প্রার্থী মাইনুদ্দিন বেপারী ও নুর মোহাম্মদ, ৩নং ওয়ার্ডের প্রার্থী শহীদুল ইসলাম মক্কু, ২নং ওয়ার্ডের প্রার্থী মালেক শেখ, ১৫নং ওয়ার্ডের প্রার্থী অ্যাডভোকেট কবির হোসেন চৌধুরী, ৪নং ওয়ার্ডের প্রার্থী মো. আব্দুর রহমান, ১৪নং ওয়ার্ডের প্রার্থী খায়রুল ইসলাম সোহেল, লিটন, ৮নং ওয়ার্ডে প্রার্থী অ্যাড. মনোয়ার, ১০নং ওয়ার্ডের প্রার্থী মো. ইউসুফ মিয়াজী ও ৬নং ওয়ার্ডের প্রার্থী সোহেল রানা।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন খালেদা বেগম, শাহনারা বুলবুল, মনি বেগম, ইশিতা বেগম ও ফরিদা ইলিয়াছ।
মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েল বলেন, ইভিএম পদ্ধতিতে এই প্রথম চাঁদপুর পৌরসভা নির্বাচন। এই পদ্ধতি সম্পর্কে কেউ ভোটারদের ভুল ধারণা দেয়া থেকে বিরত থাকবেন। কারণ হাইমচর উপজেলায় ইভিএম নির্বাচনে আমি নিজেই অভিজ্ঞতা অর্জন করেছি। আমাদের কাজ হবে প্রত্যেক ভোটারকে ইভিএম সম্পর্কে ইতিবাচক ধারণা ও পদ্ধতি শেখানো।
বিএনপির প্রার্থী আক্তার হোসেন মাঝি বলেন, নির্বাচনে ন্যায়বিচার চাই। সাধারণ মানুষ ভোট দিতে চান, তা নিশ্চিত করতে হবে। নির্বাচনকে উৎসবমুখর করার জন্য অনুরোধ করছি। প্রার্থীদের বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাই, আশা কারি সহযোগিতা পাবো।
হাতপাখা মার্কার প্রার্থী মামুনুর রশিদ বলেন, সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনের দিনে যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকে। ইভিএমে ভোট হবে বলে ভোটারদের বলা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। ভোটারদের কেন্দ্র এসে ভোট দিতে উৎসাহ দেয়ার অনুরোধ করছি।
কাউন্সিলর প্রার্থীরা বক্তব্যে বলেন, নির্বাচন যেহেতু ইভিএম পদ্ধতিতে হবে। নির্বাচনের আগেই এসব ডিভাইসগুলোতে ত্রুটি আছে কিনা, তা নিশ্চিত করতে হবে। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার পর বিগত নির্বাচনে ভোট দেয়া সম্ভব হয়নি। পরিবেশ নষ্ট হয়ে যায়। এ বিষয়ে কি ব্যবস্থা নেয়া হবে। প্রার্থীদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসাইন সজীব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক, আজিজুন্নাহার, মো. উজ্জ্বল, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ্, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জোবায়ের প্রমুখ।
৪ অক্টোবর, ২০২০।